৮ মে ২০২৬

ঈদের ছুটির আগে বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকরা: প্রতিমন্ত্রী নজরুল ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদের ছুটির আগে বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকরা: প্রতিমন্ত্রী নজরুল ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগেই বেতন ও বোনাস পাবেন তৈরি পোশাক শ্রমিকরা। বুধবার (২০ মার্চ) শ্রমিক-মালিক ও সরকারপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ঈদের ছুটির আগেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া হবে। তবে ছুটির বিষয়ে কারখানার মালিক-শ্রমিকরা সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই এবং কৌশলে কোনো কারখানা বন্ধ করা যাবে না। মালিক-শ্রমিক ও সরকার তিনপক্ষ মিলে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সুতরাং শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো আশঙ্কা নেই। এ সময় শ্রমিকরা যাতে রাস্তায় নেমে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে শিল্প পুলিশ সতর্ক থাকবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি