ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলে যাবে। ছুটির শেষদিন শনিবার (১৪ জুন) সকালে সদরঘাটে ছিলো মানুষের উপচে পড়া ভিড়।
ভ্যাপসা গরম আর তীব্র পরিবহন সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হয়েছে নগরবাসীকে। অতিরিক্ত মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো। অনেকে বাধ্য হয়ে হেটেই রওয়ানা হয়েছে গন্তব্যে। পরিবহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।
শনিবার সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।
এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি