ঈদের ছুটি কাটিয়ে ফিরছেন রাজধানীবাসী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঈদের ছুটি কাটিয়ে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। একরাশ আনন্দ আর আপনজনের সান্নিধ্য কাটতে না কাটতেই আবারো কর্মব্যস্ত হয়ে পড়বেন এসব মানুষ। বছরজুড়ে নানা ব্যস্ততার পর ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরেন রাজধানীর অনেক বাসিন্দা। কিন্তু চোখের নিমিষে কেটে যায় প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহুর্তগুলো। ফিরতে হয় আবারো আগের ঠিকানায়।
লঞ্চে বাড়তি ভাড়ার আদায়ের অভিযোগ ছিল বরাবরের মতোই। তবে বড় কোন দুর্ভোগ ছাড়াই ফেরার কথা জানান অনেকে। ভোর থেকেই বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের ঘন্টাখানেক দেরিতে কমলাপুর স্টেশনে ফেরে। তবে এ নিয়েও খুব একটা অসন্তুষ্ট নন যাত্রীরা। রবিবার থেকে অফিস আদালত খুলছে। রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি