ঈদের ছুটি বাড়ল এক দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি এক দিন বাড়ল। এটি সরকারের ঈদ উপহার।
আজ সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো পাঁচ দিন। ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি এক দিন বাড়বে। সেক্ষেত্রে ২৪ এপ্রিলও সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে মোট ছয় দিন সরকারি ও স্বায়ত্তসাশিত অফিসগুলো বন্ধ থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি