৭ মে ২০২৬

ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, “ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।” এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এ পোস্টে তারা লিখেছে, “বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।” সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে। আজ তারা জানাল বাংলাদেশেও সোমবার ঈদ হবে। যদিও তাদের এ ধারণা সঠিক হয় তাহলে বাংলাদেশ ও সৌদিতে একইদিনে ঈদ হবে! [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি