ঈদে ভারত গিয়ে হাসিনার হাতে মোরগ-পোলাও খেলেন জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেখানে মায়ের হাতে রান্না করা মোরগ-পোলাও খেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে শুক্রবার (৬ জুন) রাতে আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়।
এইসময় এক প্রতিবেদনে জানায়, মায়ের হাতের মোরগ-পোলাও খেতে ভালোবাসেন জয়। তাই ঈদের দিন (৭ জুন) সকালেই রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রান্না মোরগ-পোলাও। সঙ্গে ছিল মাছ, সবজি ও ডাল।
১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
অন্যদিকে হিন্দুস্তান টাইমস জানায়, ঈদুল আজহার আগে ভারতে আসেন জয়। মূলত হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে সেখানে যান তিনি। তবে, ভারতের সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
একটি সূত্র সংবাদমাধ্যটিকে জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়া তার ভ্রমণসূচিও এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অক্টোবর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউজে থাকছেন। হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি