৮ মে ২০২৬

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। মঙ্গলবার (১২ মার্চ) রেলওয়েরে একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। সূত্র জানিয়েছে, এবার ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এ ছাড়া কমলাপুরের ভিড় এড়াতে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন। ২৫ মার্চ থেকে পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ মার্চের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ৬,৭, ৮, ৯, ১০ এপ্রিল। একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৪ এপ্রিল থেকে। অর্থাৎ ৪ এপ্রিল পাওয়া যাবে ১৪ এপ্রিলের টিকিটি। এভাবে পর্যায়ক্রমে ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এপ্রিলের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এপ্রিল। পশ্চিমাঞ্চলের সমস্ত আন্তনগর ট্রেনের টিকিট বিকেল থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট সকাল থেকে বিক্রি শুরু হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি