ঈদে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘নোলক’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

আবু ইউসুফ রাসেল, ঢাকা: আসছে ঈদে সারাদেশে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান ও ববি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘নোলক’। বর্তমানে পুরোদমে চলছে ছবিটির প্রচারণা। তারই অংশ হিসাবে আজ ইউটিউবে প্রকাশ হয়েছে ছবিটির ‘কলিকালের রাধা’ নামে গানটির টিজার।
এই গানটিতে একটি পার্টিতে নাচতে দেখা যায় ববিকে। চিত্রনায়ক শাকিব খানকে মোটর সাইকেলে করে আসতে দেখা যায়। আর তখন ববি গাইতে থাকেন এই গানটি।
এই ছবিটি নির্মাণ ও প্রযোজনা করেছেন সাকিব সনেট। এই ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। আর ছবিটি বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। সম্প্রতি প্রযোজক সাকিব সনেটের নামে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।
‘নোলক’ ছবিতে শাকিব খান-ববি ছাড়াও আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি