৪ মে ২০২৬

ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত 'শাহেনশাহ'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত 'শাহেনশাহ'

আবু ইউসুফ রাসেল, ঢাকা : বেশ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ছবিটি মুক্তির অপেক্ষাতেই আটকে আছে। কথা ছিলো আসছে রোজার ঈদে সারাদেশে মুক্তি পাবে শাকিব খান অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’। শাকিব ভক্তরা আশায় বুক বেঁধে ছিলেন সেই অপেক্ষায়। কিন্তু জানা গেলো ঈদেও মুক্তি পাচ্ছে না ছবিটি।

মঙ্গলবার দুপুরে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এবার ঈদে মুক্তি পাবে না ‘শাহেনশাহ’। ঈদে শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা। তাই শাকিবের ‘শাহেনশাহ’ পরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে ছবির প্রযোজক।

শাহেনশাহ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। পাশাপাশি নায়িকা হিসেবে আরো আছেন নবাগতা রোদেলা জান্নাত। এই বছরের শুরুতে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়।

পরে সিনেমাটির গানও প্রকাশ হয়েছে লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে। ঢালিউডের কিং খানের সঙ্গে ফারিয়া ও রোদেলার রোমান্সের প্রশংসা করেছেন অনেকেই।

ছবিটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, আমিত হাসান, অনুভব মাহবুবসহ আরো অনেকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি