৮ মে ২০২৬

ঈদে মিলতে পারে টানা ৬ দিন ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদে মিলতে পারে টানা ৬ দিন ছুটি
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পেতে পারেন। রমজান মাস ২৯ দিনের হলে একসঙ্গে ৬ দিন ছুটি পাওয়া যাবে। আর রমজান মাস ৩০ দিনের হলে মিলবে টানা ৫ দিনের ছুটি। ১২ মার্চ (মঙ্গলবার) সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেটা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন। গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ১২ মার্চ থেকে রোজা শুরু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি