৬ মে ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে রাজধানীতে জশনে জুলুস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে রাজধানীতে জশনে জুলুস
বাংলাপ্রেস ডেস্ক: হিজরি ১২ রবিউল আউয়াল আজ। ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আসেন। এ উপলক্ষে রাজধানীতে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও রোববার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারির পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে শাহবাগ এলাকা ঘুরে আবার সোহরাওয়ার্দী উদ্যান গিয়ে শেষ হয়। এই জুলুসে হাজার হাজার আশেকে রাসুল কালেমা তাইয়েবাখচিত পতাকা নিয়ে অংশ নেন। কিছুক্ষণ পর সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী মাহ‌ফিল অনুষ্ঠিত হবে। ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা পির সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি