৬ মে ২০২৬

ঈদে কমলাপুরের বাইরেও মিলবে ট্রেনের টিকিট: রেলমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদে কমলাপুরের বাইরেও মিলবে ট্রেনের টিকিট: রেলমন্ত্রী

জাতীয় ডেস্ক: ঈদযাত্রাকে আরও সহজতর করতে ট্রেনের আগাম টিকিট স্টেশনের বাহিরেও বিক্রির পরিকল্পনা নেয়া হয়েছে। টিএসসি, সায়েদাবাদ বা রেল ভবনসহ কয়েকটি স্থানে টিকিট বিক্রি হতে পারে। বললেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এসময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কমলাপুর স্টেশনে টিকিট কিনতে যাত্রীদের দীর্ঘলাইন থাকে। স্টেশন একটা বাজারে রূপ নেয়। যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে চলতি মাসে অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে ঘরে বসেই যাত্রীরা টিকিট কিনতে পারবেন।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখে আমরা ঢাকা-রাজশাহীর মধ্যে একটি বিরতিহীন ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমরা সেসময় ট্রেন চালু করতে পারব। ইন্দোনেশিয়া থেকে কোচ আনা হয়েছে, সেগুলো সংযোজন করা হবে ট্রেনটিতে। এ ট্রেনটি বিরতিহীন হওয়ায় অন্য কোনও স্টেশনে দাঁড়াবে না। ফলে খুব অল্প সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী যাওয়া-আসা করতে পারবেন যাত্রীরা।

তিনি আরও বলেন, আগামী এক বছরে ট্রেনে সাড়ে ৫০০ বগি, ১০০টি ইঞ্জিন এবং ২৫০টি কোচ আসবে। তাছাড়া মিটারগেজ লাইন ধীরে ধীরে বন্ধ করা হবে। সবগুলো লাইন হবে ব্রডগেজ।

রেলপথমন্ত্রী বলেন, সরকার চায় রেলওয়েকে আরও ঢেলে সাজাতে এবং জনগণের কাছাকাছি নিয়ে যেতে। লোকবলের অভাবের অভিযোগ ছিল, সেটাও এখন দূর হওয়ার পথে। আশা করি, সত্যিকারের সেবায় পরিণত হবে রেল।

নুরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে মোট ৭২টি ট্রেন চুক্তিভিত্তিক বেসরকারিভাবে পরিচালনা করা হচ্ছে। তাদের চুক্তির মেয়াদ শেষ হলেই নতুন করে আর কোনও চুক্তি করা হবে না। রেলওয়ে থেকেই আমরা ওই ট্রেনগুলো পরিচালনা করবো। কমলাপুর স্টেশনে বিনা টিকিটে প্রবেশসহ নানা অভিযোগ আছে। আমরা খুব শিগগির ছোট ছোট সব প্রবেশ পথ বন্ধ করে দেবো। একইসঙ্গে বিনা টিকিটে ট্রেন ভ্রমণে জরিমানা অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি