৭ মে ২০২৬

ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড়

বাংলাপ্রেস ডেস্ক: ঈদ উদযাপনে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ। বিভিন্ন মহাসড়ক ও নৌঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড়।

শনিবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের ভীড় করতে থাকে। ফেরিগুলোতে সংক্রমণ ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা। অতিরিক্ত যাত্রীদের চাপে ফেরিগুলো লোড করতেও বেশি সময় লাগছে। এ কারণে এখনো পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি।

হাজার হাজার ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া প্রান্তে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এ নৌরুটে ১১টি ফেরি চলাচল করলেও সারাদিন যাত্রীর চাপ থাকবে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটকর্তৃপক্ষ।

ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটেও। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভীড় দেখা গেছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা যায়। সূত্র: ডিবিসি নিউজ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি