৪ মে ২০২৬

ঈদে আসছে মোশাররফ করিমের ‘সেই রকম বাকিখোর’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদে আসছে মোশাররফ করিমের ‘সেই রকম বাকিখোর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা : নির্মিত হলো নাটক ‘সেই রকম বাকিখোর’। আসন্ন ঈদে নাটকটি প্রচার করা হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। বাংলাভিশনে নাটকটি প্রচার হবে। এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। নাটকটি নিয়ে বেশ আশাবাদী মোশাররফ করিম। তিনি বলেন, দর্শক ঈদে বিনোদন চায়। তাদের সেই বিনোদনের কথা ভেবেই এই নাটকের গল্প।

নাটকের গল্পে, মোশাররফ করিমের বাকি খাওয়া নিয়ে সবাই খুব অতিষ্ঠ। কিন্ত বাকি খাওয়ায় রীতিমত ওস্তাদ সে। কোন না কোনও ভাবে সে বাকি খাবেই! কারণ বাকি তাকে করতেই হবে। এজন্যই সে ‘সেই রকম বাকিখোর’! মোশাররফ করিমকে নিয়ে একই নির্মাতা গত ঈদে নির্মাণ করেছিলে নাটক ‘সেই রকম কাচ্চিখোর’। দর্শকরা খুব মজা পায় নাটকটি দেখে। বলা চলে আগামী ঈদের নাটকের সিক্যুয়ালই হলো ‘সেই রকম বাকিখোর’। নির্মাতা জানান, ইতিমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এবারের নাটকটি নিয়েও তিনি বেশ আশাবাদী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি