৪ মে ২০২৬

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে তানজীর এবং প্রীতি শেখ'র নতুন মিউজিক ভিডিও ‘মানেনা মন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে তানজীর এবং প্রীতি শেখ'র নতুন মিউজিক ভিডিও ‘মানেনা মন’

আবু ইউসুফ রাসেল, ঢাকা : ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে তানজীর এবং প্রীতি শেখ'র নতুন মিউজিক ভিডিও ‘মানেনা মন’। কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়েছে। শামীম খান সামীর কথায় মানেনা মন’র সুর-সঙ্গীত পরিচালনা করেছেন তানজীর নিজেই। গানটির ভিডিওটি নির্মাণ করছেন মাহাবুব মোর্শেদ রিফাত। প্রযোজনা করেছেন টি এইচ তন্ময়। তানজীরের সঙ্গে মডেল হিসেবে ছিলেন নবাগত সাদিয়া নূর মিথিলা।

‘মানেনা মন’ গান প্রসঙ্গে শিল্পী তানজীর বলেন, ‘অনেক দিন পর একটা মিউজিক ভিডিও প্রকাশ করলাম। প্রকাশের পর থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। খুব অল্প সময়ের মধ্য প্লান করে গানটির মিউজিক ভিডিও বানানো হয়েছে। আমার মিউজিক ভিডিওটিতে একটি সুন্দর গল্প আছে। ঘটনাটি এক বিবাহীত দম্পতীর ভালোবাসার পুরোনো স্মৃতিগুলো নতুন করে দেখার উপর আবর্তিত।’

তানজীর আরও বলেন, ‘মিউজিক ভিডিওতে আমার সহশিল্পী হিসেবে কাজ করেছেন অত্যন্ত প্রতিভাশালী প্রীতি শেখ। এটা প্রীতি শেখ'র প্রথম কাজ। উল্লেখ্য শিল্পী তানজীর ২০১১ সালে ক্লোজআপ ওয়ান খ্যাত কন্ঠ শিল্পী আরিফের একক অ্যালবাম 'রোদেলা' এর সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। তাছাড়া গত বছর ঈদে প্রকাশ পেয়েছিলো তার একক গান 'শূন্যতা'

‘মানে মন’ প্রসঙ্গে প্রীতি শেখ বলেন, এটা আমার প্রথম কাজ। আর প্রথম কাজেই তানজীর ভাইয়ের সাথে আমি গান গাইলাম, ভালো লাগছে। গানটির কথা ও সুর, সংগীত অসাধারন আমার খুব পচন্দ হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার টি এইচ তন্ময় বলেন এই গানটি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউবে প্রকাশের পাশাপাশি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, গান অ্যাপ ও রবি স্প্ল্যাশে অ্যাপেও প্রকাশিত হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি