১০ মে ২০২৬

ঈদ ও পূজার ছুটিতে আসছে নতুন নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈদ ও পূজার ছুটিতে আসছে নতুন নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পাঁচদিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি তিন দিনের প্রস্তাব করে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় উপদেষ্টা পরিষদের সভা হওয়ার কথা রয়েছে। বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এরআগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি দুইদিন করা হতে পারে। এছাড়াও সভায় ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে। অন্যদিকে ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি কমিটি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি