৪ মে ২০২৬

এবারও কোরবানির পশু পরিবহনে থাকবে স্পেশাল ট্রেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবারও কোরবানির পশু পরিবহনে থাকবে স্পেশাল ট্রেন
বাংলাপ্রেস ডেস্ক: প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, চলমান লকডাউনে বিগত বছরের মতো এবারও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রী আরও জানান, চলতি বছর কোরবানির পশু পর্যাপ্ত থাকায় বৈধ বা অবৈধভাবে কোনো পশু দেশের বাইরে থেকে আসবে না। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কোরবানি নিশ্চিত করা হবে। এছাড়া কোরবানির পশু বিক্রেতাদের রাস্তায় নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা করা হবে। এদিকে, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করোনার মধ্যে পশু বিক্রি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ বিঞ্জপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ট্রেনে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে। এর আগে, কোরবানির পশু রেলপথে পরিবহনের জন্য ২১ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়েকে গত ২৪ জুন চিঠি দেয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি