৫ মে ২০২৬

এবার সৌদি নাগরিকদের ওমরাহ পালন সাময়িক বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার সৌদি নাগরিকদের ওমরাহ পালন সাময়িক বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় এবার নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। খবর আরব নিউজ’র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওমরার কার্যক্রম অভ্যন্তরীণভাবেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা জানা যায়নি।

এর আগে গত সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেশটিতে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করে। আক্রান্ত ঐ সৌদি নাগরিক ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশ করেন।

সৌদি কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশের সময় ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করেছে। তাকে কোয়ারেন্টাইন করা সহ যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি