এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এরশাদের চিঠি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপ চেয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে ওই চিঠি তাঁর গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। সুনীল শুভরায় ইউএনবিকে বলেন, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের পক্ষে এইচ এম এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন।
গত রোববার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠান। প্রধানমন্ত্রী ওই চিঠি গ্রহণ করে মঙ্গলবার সকালে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেনকে চিঠি দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি