এবার শেখ হাসিনার সঙ্গে আসামি হলেন অরুনা বিশ্বাস ও রোকেয়া প্রাচী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শেখ রেহেনা ও রোকেয়া প্রাচীসহ ১৭৯ জনের নামে মামলা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
সোমবার সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।
শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে অন্যান্যরা হলেন, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসরাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু। এছাড়া এ মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি এম এ আব্দুল বারী। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরষ্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে পঙ্গুত্ব বরণ করে আছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি