৫ মে ২০২৬

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভেঙে গেছে মাস্তুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভেঙে গেছে মাস্তুল
বাংলাপ্রেস ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে ৩ ও ৪ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি