৭ মে ২০২৬

এবার নোয়াখালী লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার নোয়াখালী লকডাউন

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে কুমিল্লার পর এবার নোয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটি সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। নোয়াখালী জেলায় জনগণের প্রস্থান ও গমন নিষিদ্ধ। এতে সড়ক ও নৌ-পথে অন্য জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়তের ক্ষেত্রেও একইরূপ নির্দেশনা বহাল থাকবে।

কেউ জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তন্ময় দাস।

এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি