৫ মে ২০২৬

এবার মেইনে অভিবাসন অভিযান শুরু করল ট্রাম্প প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পিএম
এবার মেইনে অভিবাসন অভিযান শুরু করল ট্রাম্প প্রশাসন

ইমা এলিস: বর্তমান ও সাবেক এক অভিবাসন কর্মকর্তার বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন মেইন অঙ্গরাজ্যে একটি অভিবাসন আইনপ্রয়োগ অভিযান শুরু করেছে। সোমালি সহ একাধিক শরণার্থী সম্প্রদায়ের আবাসস্থল এই রাজ্যটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসন দমন অভিযানের সর্বশেষ লক্ষ্যবস্তু।
দুই কর্মকর্তা জানান, এ সপ্তাহে শীতল উত্তর–পূর্বাঞ্চলীয় এই রাজ্যে ১০০–এর বেশি ফেডারেল এজেন্ট পৌঁছেছেন। সাবেক ওই কর্মকর্তা বলেন, এই অভিযান মূলত শরণার্থীদের ওপর কেন্দ্রীভূত থাকবে।
গত এক সপ্তাহ ধরে মেইনের রাজনৈতিক নেতৃত্ব ও অভিবাসী সম্প্রদায়গুলো অতিরিক্ত অভিবাসন এজেন্ট আসার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছিল। ডেমোক্র্যাট গভর্নর জ্যানেট মিলস গত সপ্তাহে বলেন, ট্রাম্প প্রশাসনের আগ্রাসী আইনপ্রয়োগ কৌশল মেইনে 'স্বাগত নয়।'
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের মাঝামাঝি থেকে ডেমোক্র্যাট–শাসিত শহর ও রাজ্যগুলোতে বিপুলসংখ্যক অভিবাসন এজেন্ট মোতায়েন বাড়িয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনেসোটায় প্রায় ৩,০০০ ফেডারেল এজেন্ট পাঠানো হয়েছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি