৭ মে ২০২৬

এবার করোনায় ইবনে সিনার চিকিৎসকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার করোনায় ইবনে সিনার চিকিৎসকের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসক মারা গেছেন। তার নাম প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মোঃ মহসিন উদ্দিন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে মারা যান বলে জানা গেছে।

ডা. আবুল মোকারিম ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজন চিকিৎসক মারা গেলেন।

ডা. আবুল মোকারিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন।

তিনি আরো বলেন, ‘ডা. আবুল মোকারিম ইবনেসিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। কিছুদিন আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। করোনায় এখন পর্যন্ত আমরা তিনজন চিকিৎসককে হারালাম।’

জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন। আজ বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে প্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন ১৫ এপ্রিল ভোরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি