৪ মে ২০২৬

এবার দেশের নামের বানানই ভুল করল বিসিবি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এবার দেশের নামের বানানই ভুল করল বিসিবি!
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের টিকেটে ম্যাচ শুরুর সময় সকাল ১০টার জায়গায় ছাপার ভুলে লেখা হয়েছিল রাত ১০টা। এবার অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও পাওয়া গেল ভুল। বাংলাদেশের খেলোয়াড় তালিকায় দেশের নামই ভুল করেছে বিসিবি। শুক্রবার চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিসিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে ইভেন্টের ঘরে লেখা পাকিস্তান বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশ বানান। বাংলাদেশের ইংরেজি বানানে 'n' এর বদলে লেখা ছিল 'm'। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় 'বামগলাদেশ'! আরও পড়ুন :  খেলা শুরু সকাল ১০টায়, টিকিটে লেখা রাত ১০টা আগের দিন পাওয়া যায় টিকেটে ছাপার গোলমাল। টিকেটে ম্যাচ শুরুর সময়ে 10AM এর জায়গায় ভুল করে ছাপা হয়েছে 10PM! তাতেই বেঁধেছে গোলমাল, তৈরি হয়েছে হাস্যরসের। বিসিবির নজরে আনা হলে তারা জানিয়েছে, টিকেট ছাপা করতে গিয়ে ভুলবশত এএম এর জায়গায় পিএম চলে এসেছে। টিকেটের ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনার মুখে পড়ে বিসিবি। এরপর খেলোয়াড় তালিকাতেও মিলল টাইপিংয়ের গোলমাল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি