৪ মে ২০২৬

এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে চিত্রনায়ক আলমগীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে চিত্রনায়ক আলমগীর

বিনোদন ডেস্ক: এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আলমগীর। তবে বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

তিনি বলেন, গত সপ্তাহে বাবা জ্বর অনুভব করেন। এরপর ২৫ জুলাই স্কয়ার হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এখনো হাসপাতালে আছেন, চিকিৎসাও চলছে। তবে আগের চেয়ে এখন কিছুটা উন্নতি দিকে আছেন বলেও জানান তিনি। ডাক্তার বলেছেন, দুই-এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন।

১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক আলমগীরের। প্রথম সিনেমাটি ব্যবসায় সফল হয়। অভিনয়ে অসামান্য অবদানের জন্য নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৮ সালে আলমগীরের পরিচালনা ও প্রযোজনায় সবশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি