১৯ জুন ২০২৬

এবার চোখ মেরে নয় জাপটে ধরে ভাইরাল প্রিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার চোখ মেরে নয় জাপটে ধরে ভাইরাল প্রিয়া

বিনোদন ডেস্ক: অনেক আগেই চোখের অন্যরকম চাহনি, ভ্রুর ওঠানামা করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের লাখ লাখ ব্যবহারকারীর মনে জায়গা করে নিয়েছেন তিনি। গেল বছর ভালোবাসা দিবসে মালায়লাম সিনেমার একটি গানের ভিডিও ক্লিপ রাতারাতি তারকা বানিয়ে দেয় মিষ্টি হাসির মেয়ে প্রিয়াকে। কিছু দিন পর পর নতুন করে আলোচনায় আসেন প্রিয়া।

এবার নতুন করে মন কাড়লেন প্রিয়া প্রকাশ। সহঅভিনেতা রোশান আবদুল রউফের সঙ্গে দক্ষিণী কন্যার এই ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে। নতুন এই ছবিতে সাদা-লাল টিশার্টের সঙ্গে নীল রঙের জিন্স পরেছেন তিনি। দক্ষিণী কন্যার পাশাপাশি রোশানকেও দেখা যাচ্ছে লাল রঙের টিশার্টে।

রোশান আবদুল রউফের সঙ্গে ‘ওরু আদার লাভ’ নামে একটি ভিডিও দৃশ্যে প্রথম দেখা যায় প্রিয়া প্রকাশকে। মালায়লাম ভাষার এই ছবিটি গেল ফেব্রুয়ারিতে ১৪ তারিখে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়।

১৯ বছরের তরুণী প্রিয়া বসবাস করেন ভারতের কেরালার ত্রিচুরে। পরিবার আর কাছের বন্ধুরা তাকে রিয়া নামে ডাকেন। প্রিয়া এখন অনার্সে অধ্যায়নরত। পড়ালেখার পাশাপাশি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেন। এছাড়া নৃত্যশিল্পীও তিনি। ভ্রু নাচানোর কৌশল নাচ থেকেই রপ্ত করেছেন।

বলিউডের ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে অনেক অভিনেত্রী চোখ মারলেও প্রিয়ার মতো জনপ্রিয়তা পাননি কেউ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি