২৮ সেপ্টেম্বর ২০২৬

এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনের মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু অজ্ঞাত ও দুর্বৃত্তরা রেখে গেছে।


কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বলেন, আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন। এটা কি কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি