৪ মে ২০২৬

এবার আন্দোলোনকারী ছাত্রকে চাপা দিয়ে পালালো পিকআপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
এবার আন্দোলোনকারী ছাত্রকে চাপা দিয়ে পালালো পিকআপ

বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে রাজপথে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার সময় এক ছাত্রকে চাপা দিয়ে পালিয়েছে একটি পিকআপ ভ্যান। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়ায় দনিয়া কলেজের সামনের এ ঘটনা ঘটে।

আহত ফয়সাল মাহমুদ নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাকে প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইন বোর্ড এলাকার প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক এটিএম বাহার উদ্দিন জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ১০টা থেকেই থেকেই শনির আখড়ার দনিয়া কলেজের শিক্ষার্থীরা রাস্তা আটকে যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করছিল। পিক-আপ ভ্যানটি আসার আগেও একটি বাসের চালকের লাইসেন্স পরীক্ষা করে ছেড়ে দেয় শিক্ষার্থীরা। ছাত্ররা থামতে বললেও পিক-আপটির চালক গাড়ি চালিয়ে নিতে থাকে। এসময় উত্তেজিত এক ছাত্র হাতে লাঠি নিয়ে পিক-আপের সামনে চলে আসে, সেসময় চালক গাড়ি না থামিয়ে ছাত্রের উপর দিয়ে চালিয়ে চলে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটিতেও দেখা যায়, শিক্ষার্থীরা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখার জন্য পিকআপটিকে থামানোর চেষ্টা করে। পিক আপটি থামানোর চেষ্টায় পাদানির ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যায় এক শিক্ষার্থীকে। আরেক শিক্ষার্থী লাঠি নিয়ে পিকআপটির সামনে মাঝ বরাবরা এসে দাঁড়িয়ে সেটি থামাতে চায়। কিন্তু পিকআপটি না থামিয়ে চলে যায় শিক্ষার্থীর ওপর দিয়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার কোমরে, বাঁ পায়ে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে; তবে শঙ্কামুক্ত। ৬/৭ সপ্তাহ বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি