এবার ১৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিল শেরপুরের সাদেক আলী ফাউন্ডেশন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলা প্রেস ডেস্ক: আবারও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি দিয়েছে শেরপুরের সাদেক আলী ফাউন্ডেশন। গত ১১ ফেব্রুয়ারি শেরপুর সদরের চরজংগলদী রাহেতুননেছা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়মে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীকে আট হাজার টাকা করে মেধা বৃত্তি প্রদান করা হয়।
ভীমগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং রাহেতুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটি কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, নিউ ইয়র্ক প্রবাসী লেখক-সাংবাদিক আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবুল কাশেম বলেন, আমার বাবা সাদেক আলী উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত বং তিনি একজন বিদুৎসাহী, সমাজ হিতৈষী, পরোপকারী সংস্কৃতিমনা ও অসম্প্রদায়িক সাদা মনের মানুষ। তিনি এ অঞ্চলের প্রথিতযশা একজন পুঁথিপাঠক, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের 'বিষাদ-সিন্ধু' পাঠক ছিলেন। তিনি সব সময় সমাজের হত দরিদ্র মানুষে ছেলে-মেয়েদের শিক্ষা নিয়ে ভাবতেন। তার দূরদর্শি ভাবনা চিন্তাকে সমাজে স্থায়ীভাবে প্রতিফলিত করার জন্যই আমি এই ফাউন্ডেশন গঠন করেছি। এই ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামুলক ফাউন্ডেশন। প্রতি বৎসর মেধা প্রতিযোগিতায় প্রথম স্হান লাভ করে ছাত্র-ছাত্রীদের সাদেক আলী ফাউন্ডেশনের বৃত্তি লাভের আহবান জানান তিনি।
বিশেষ অতিথি কামাল হোসেন এ উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক আবুল কাশেমকে সাধুবাদ জানান। কারন, প্রবাসের কষ্টারজিত অর্থ মানবসেবা/শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন পরিচালনা করার মানুষ আমাদের সমাজে বড় অভাব।
তিনি আরও বলেন, প্রবাসে এবং আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে, কিন্তু তাদের উদার মানসিকতা নেই। সাংবাদিক আবুল কাশেম তার নিজ এলাকা ছাত্র-ছাত্রী দের মাঝে মেধা বিকাশের প্রতিযোগিতা বাড়ানোর জন্য যে, ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তা নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে। তিনি তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্হাপনার উপর পড়াশুনায় ছাত্র-ছাত্রীদের আগ্রহী হওয়ারও আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ইনজিনিয়ার আমজাদ হোসাইন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মুক্তার হোসেন, সোহাগ মিয়া, স্কুলের মৌলভী শিক্ষক আবদুল জলিল, এসএসসি পরীক্ষাথী শিমুল মিয়া ও দশম শ্রেনীর ছাত্রী রমিলা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম, ফাউন্ডেশনের অর্থ পরিচালক ফেরদৌসী বেগম, প্রকৌশলী আবদুল্লাহ আল-মামুন, স্কুল পরিচালনা পরিষদের সাবেক সদস্য মুক্তার হোসেন, প্রকৌশলী আমজাদ হোসাইন। শিশু জুনাইদ আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতি ও স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান ও ভীমগনজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল উদ্দীন মোল্লা তার বক্তব্যে বলেন, সাদেক আলী ফাউন্ডেশন আমাদের স্কুলের অন্যতম সম্পদে পরিনত হয়েছে। প্রতি বৎসর সাদেক আলী ফাউন্ডেশনের বৃত্তির টাকা পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের মাঝে পড়াশুনার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তার প্রমাণ মরিয়ম আক্তার ও ফাতেমা আক্তার। ফলাফল সীটে দেখা যায় তারা প্রতি বৎসরই ক্লাসের সমাপনি পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে রয়েছে। প্রবাসী সাংবাদিক আবুল কাশেম যে উদ্দেশ্য নিয়ে সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তিনি তার শতভাগ সফল হয়েছেন বলে মনে করেন তিনি। কারণ আমাদের স্কুলে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ছেলে-মেয়ের মাঝে পড়াশুনার প্রতি পরস্পর প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের মহতি কাজ করার জন্য আবুল কাশেমকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি এ ধরনের শিক্ষা ফাউনডেশন প্রতিষ্ঠার জন্য সমাজের বিত্তবান প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। অগ্রনী বাংকে এক লক্ষ টাকার এফ ডি আর থেকে প্রতি বছর লভ্যাংশ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্হান অধিকারীকে এক কালীন বৃত্তি প্রদান করে আসছেন। এবার ১৫ জন ছাত্রছাত্রীকে আট হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন সোলাইমান, মরিয়ম আক্তার লিজা আক্তার, ফাতেমা আক্তার, রিফাত মিয়া, ফাতেমা আকতার, সাদিয়া আক্তার, মরিয়ম আক্তার, জেসমিন আকতার ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকা বিভিন্ন শেণি পেশার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম সাদেক আলী ও তার স্ত্রী বেগম চাঁনবানুর আত্মার মাগফেরাত কামনা করে এবং এসএসসি’র বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শামীম হোসেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি