৩০ সেপ্টেম্বর ২০২৬

‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

বাংলাপ্রেস ডেস্ক:  কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি হচ্ছে। ভিডিও বদলে যাচ্ছে। মুহূর্তে তৈরি হয়ে যাচ্ছে নতুন নতুন মুখ। প্রযুক্তির এই দৌড়ের মাঝেই এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই নাম, ছবি এবং ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে লস অ্যাঞ্জেলেসের একটি ‘এআই’ সংস্থা। যদিও সংস্থাটির নাম প্রকাশ্যে আনেননি তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী রাউতেলা এবং তার টিম। সেখানেই জানানো হয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্কও নাকি কম নয়— প্রাথমিকভাবে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে।

উর্বশী রাউতেলার টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার কেন্দ্র করে সংস্থাটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলে দাবি তাদের।

এক বিবৃতিতে সংস্থাটির উদ্দেশে বেশ কড়া বার্তাও দেওয়া হয়েছে। এ ঘটনা ঘিরে আরও একটি প্রশ্ন সামনে এসেছে—এআইয়ের যুগে কোনো তারকার মুখ, নাম কিংবা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে তার অধিকার কার? প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সেই অধিকার নিয়েও তৈরি হচ্ছে নতুন আইনি জটিলতা।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী উর্বশীকে ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অভিনেতা অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি