দ্বিতীয়বার বাংলাদেশের ছবিতে স্বস্তিকা
বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো ঢাকার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এর আগে ২০১০ সালে প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করেন তিনি। ‘সবার ওপরে প্রেম’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন স্বস্তিকা। দীর্ঘ নয় বছর এই অভিনেত্রীকে ঢাকার কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। নয় বছর পর আবারও বাংলাদেশি সিনেমায় কাজ করতে যাচ্ছেন স্বস্তিকা। খবরটি নিশ্চিত করেন ছবির পরিচালক পারভেজ আমিন।
জানা গেছে, শুরুতে বাংলাদেশের চিত্রনায়িকা পূর্ণিমাকে নিতে চেয়েছিলেন পরিচালক। এ বিষয়ে তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছিল। কিন্তু পূর্নিমা বেশী পারিশ্রমিক দাবি করায় তার বদলে স্বস্তিকাকে কাস্ট করেছেন।
বাংলাদেশের সিনেমায় স্বস্তিকার কাজ করা প্রসঙ্গে পারভেজ আমিন বলেন, ‘আমি কলকাতা গিয়েছিলাম। সেখানেই স্বস্তিকার সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছি। তিনি ছবিটির ব্যাপারে খুবই আন্তরিক। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হওয়াটা বাকি। সব ঠিক থাকলে স্বস্তিকাকে নিয়ে আগামী জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ’চলচ্চিত্রটির নাম এখনো চুড়ান্ত হয়নি। চিত্রনাট্য করছেন কলকাতার পরিচালক ও চিত্রনাট্যকার দেবারতি। এটি একটি নারীপ্রধান চলচ্চিত্র হবে।
স্বস্তিকাকে ছোটবেলায় ‘ভেবলী’ নামে ডাকতেন বাবা সন্তু মুখার্জি। আর এই নামে ডাকার কারণ ছিল ছোটবেলায় স্বস্তিকার খুবই সাধারণ এবং মিষ্টি স্বভাব। অবশ্য পরিণত বয়সে পশ্চিম বাংলার চলচ্চিত্র অঙ্গনে ‘ঠোঁট কাটা’ হিসেবে পরিচিতি রয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। স্বস্তিকার বাবা সন্তু ও চাচা সুমন্ত মুখোপাধ্যায়ের অভিনেতা হিসেবে কলকাতায় দারুণ পরিচিত। স্বস্তিকাও অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন প্রতি পদে৷ ইদানীং অবশ্য মূল ধারার ছবিতে তাঁকে তেমন দেখা যায় না, পরীক্ষামূলক কাজেই স্বস্তিকার আগ্রহ বেশি । ১৮ বছর বয়সে সংগীতশিল্পী প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা।
দুই বছরের মাথায় বিবাহবিচ্ছেদ হয়। স্বামীর বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন অভিনেত্রী। এরপর একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। এছাড়া বহুবার নানা বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি