৫ মে ২০২৬

দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব,বাদ পড়লেন তাওহীদ হৃদয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব,বাদ পড়লেন তাওহীদ হৃদয়
বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৬ মার্চ) ঘোষিত স্কোয়াডে ফিরেছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব দলে ফেরায় বাদ পড়তে হয়েছে তাওহীদ হৃদয়কে। পেসার মুশফিক হাসানও অভিষেক না ঘটিয়ে ছিটকে গেছেন দলের বাইরে। তার স্কোয়াডে না থাকার কারণ এঙ্কেলের ইঞ্জুরি। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে হাসান মাহমুদকে। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি হাসানের। সাকিব সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাড়ে চার মাসের বেশি সময় আগে, ২০২৩ বিশ্বকাপে। আর টেস্টে ফিরলেন প্রায় এক বছর পর। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এদিকে, হাসান এর আগে টেস্ট দলে ডাক পেলেও এই সংস্করণে এখনো অভিষেক ক্যাপ পাননি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি