৪ মে ২০২৬

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন আশরাফুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন আশরাফুল

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ। সেই আশরাফুল ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ ছিলেন দীর্ঘ সময়ের জন্য।

সেই সময় কেটে গেছে। আশরাফুল ফিরেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। ২০১৫ সালের ১১ ডিসেম্বর বসেন বিয়ের পিড়িতে। তার বছর খানিক পর ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর স্ত্রী আনিকা তাসনিম আর্চির কোল জুড়ে আসে কন্যা সন্তান (আরিবা তাসনিম আশরাফুল)।

প্রথম সন্তানের প্রায় চার বছর পর আজ শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে আশরাফুল দম্পতির কোল জুড়ে এসেছে ছেলে সন্তান। এমন খবর আশরাফুল নিজেই জানান তার ফেসবুক একাউন্টে। জানান, ছেলে ও মা দুজনই ভালো আছেন।

‘মহান আল্লাহ আমাদের একটি ছেলে সন্তান দান করেছে। আমরা কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে। আর্চি এবং ছেলে দুজনই ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি