দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।
তবে বেগম জিয়া শঙ্কামুক্ত এবং শারীরিক অবস্থা ভাল বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
এর আগে, শনিবার দুপুরে করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনার দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। গত ১১ই এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদল। খালেদা জিয়ার ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও সবমিলে ভাল আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি