৬ মে ২০২৬

দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফজলে হোসেন বাদশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফজলে হোসেন বাদশা
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনার টিকার দু'টি ডোজই নিয়েছিলেন। ফজলে হোসেন বাদশা জানান, গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্রজ্বর শুরু হয়। এরপর তিনি ১৩ এপ্রিল নমুনা পরীক্ষা করাতে দেন। বুধবার পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। তিনি আরও জানান, করোনা পজেটিভ হলেও তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। বাড়িতেই আছেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আজ বৃহস্পতিবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারেন। বেশি অসুস্থ হলে ঢাকায় চিকিৎসা নেবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি