দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেও নায়ক আলমগীর করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রুপালি পর্দার সফল নায়কদের অন্যতম নায়ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এরআগে গত ১৪ ফেব্রুয়ারি নায়ক আলমগীর ও তার স্ত্রী রুনা লায়লা করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন।
এরপর ১৭ এপ্রিল তারা করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। কিন্তু ১৮ এপ্রিল আলমগীরের করোনা পজিটিভ রেজাল্ট আসে। ফলে দ্রুত তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে গণমাধ্যমকে তার স্ত্রী রুনা লায়লা বলেন, ‘আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো ও আন্তরিক। তিনি এখন বেশ ভাল আছেন। তার সুস্থতার জন্য সবাই দোওয়া করবেন।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি