৭ মে ২০২৬

দ্বিতীয় দিনের মতো আজও ঢাবির ফটকে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দ্বিতীয় দিনের মতো আজও ঢাবির ফটকে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে অবস্থান করছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলাভবন, রেজিস্ট্রার বিল্ডিং, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ব্যবসায় অনুষদ, মোকাররম ভবন, কার্জন হল ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।

এসব প্রধান প্রধান ফটকে তালা লাগানো থাকায় ক্লাস-পরীক্ষা হচ্ছে না, আবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ভেতরে প্রবেশ করতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের এক কর্মচারী বলেন, ‘আমরা সকাল ৯টা থেকে গেটের বাইরে অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন তালা ঝুলছে, তাই ভেতরে যেতে পারছি না।’

আন্দোলনত বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে রোববারও (২১ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তার আগে টানা দুদিন শাহবাগ মোড় অবরোধ করেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি