৫ মে ২০২৬

দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করলেন মাহি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করলেন মাহি
বাংলাপ্রেস ডেস্কঃ দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানালেন মাহি। রবিবার দিবাগত রাতে ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করেন মাহি। ছবিতে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে। ফেসবুকে মাহি জানান, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ইং ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’ জানা যায়, কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল। এর আগে গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী। যদিও মাহির এই ‘সারপ্রাইজ’-এর খবর আগেই ফাঁস হয়ে গিয়েছিল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি