৪ মে ২০২৬

দূর্বৃত্তের আগুনে পুড়ে গেলো অসহায় বৃদ্ধ দম্পতির শেষ আশ্রয়স্থল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দূর্বৃত্তের আগুনে পুড়ে গেলো অসহায় বৃদ্ধ দম্পতির শেষ আশ্রয়স্থল

ফরিদপুর থেকে সংবাদদাতা: শহরের ঝিটুলীতে রাতের আধারে পেট্রোল ঢেলে হতদরিদ্র এক বৃদ্ধ দম্পতিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ওই অসহায় পরিবারের সর্বস্ব। শেষ আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে অসহায় ওই দম্পতি সামনের একটি বাড়ির খোলা লনে আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

হৃদয়বিদাড়ক এ ঘটনাটি ঘটেছে শহরের ঝিলটুলী মহল্লার আব্দুল করিম মিয়া সড়কে। ওই সড়কে অবস্থিত সাবেক আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের একটি টিনের ঘর রয়েছে। সেখানে তাদের কেউ থাকেননা। জরাজীর্ণ ওই টিনের ঘরেই বসবাস করতেন শহরের প্রবীণ রিক্সাচালক আব্দুল মজিদ শেখ (৭৭) ও তার স্ত্রী ওসিরননেসা বিবি (৭২)। নিঃসন্তান এই দম্পতির উপার্জনের অক্ষম হওয়ায় পরিচিতজনদের সাহায্য সহযোগীতায় চলতো তাদের জীবনজীবিকা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে অসহায় এই দম্পতির সামান্য সব সম্বলই পুড়ে গেছে। দরিদ্র ওই দম্পতি বিভিন্ন সময় সাহায্যবাবদ পাওয়া নতুন শাড়ি ও কাপড়গুলো কিছু পুড়ে গেছে। কয়েকটি অর্ধেক পোড়া।

ঘরের মধ্যে তাদের সাথে থাকা ওই এক জোড়া বিড়ালের দু’টি ছানা ছিলো। তারাও আগুনে পুড়ে মারা গেছে। ওসিরননেসা বিবি এই প্রতিবেদককে জানান, সোমবার রাত দুইটার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এসময় ফিসফিস আওয়াজ পান কারো। ‘একজন কয়, এই ঘরের মধ্যেই আছে। তোরা ঢুইক্যা গলা কাইট্যা ফেলাবি। তহন আরেকজন কয়, গলা কাটতে গেলে চিল্ল্যাবেনে। তারচেয়ে পুড়ায় মারি।’ তিনি বলেন, ‘এই কথা শুইন্যা ভয়ে আমার পরান চইম্ধসঢ়;কে উঠে। কিছুক্ষণ বাদে ঘরের চাইরপাশে হাটার আওয়াজ পাই। তারপরই পেট্রোলের গন্ধ। ঘরের পোষা বিলাই তহন ঝপাৎ কইর‌্যা আমার গায়ে আছড়ায় পরে। তারপর দরজা দিয়ে বাইর হইয়্যা যায়। আমরাও ওর সাথে ঘর থিকা বাইর‌্যায় আসি।

এরপরই আগুনে সব পুইড়্যা যায়।’ প্রবীণ রিক্সাচালক মজিদ শেখ (৭৭) বলেন, ‘ওই জমিতে মার্কেট করার জন্য শত্রুরা ঘরে এই আগুন দিছে। আমাগো মারতে পারে নাই তয় বিলাই দুইড্যা পুইড়্যা মরলো। ফরিদপুরের ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার নুরুল আলম দুলাল জানান, রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর খবর পেয়ে দমকল বাহিনী যেয়ে পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ সংযোগবিহীন ওই টিনের ঘরে কিকারণে আগুনের সূত্রপাত সেটি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে তিনি জানান।

এদিকে, মরহুম অ্যাডভোকেট মৌলভী আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ জামান জানান, তারা এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি। ওই বৃদ্ধ দম্পতিকে সেখানে বসবাসের জন্য একটি সেমিপাকা টিনের ঘর করে দেয়ার ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। কোতয়ালী থানার ওসি এফএম নাসিম জানান, কোন অভিযোগ পাইনি থানায়। কেউ অভিযোগ করলে খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, বয়সে প্রবীণ এই আব্দুল মজিদ শহর ফরিদপুরে দীর্ঘকালযাবত রিক্সা চালানোর সুবাদে প্রায় সব মহলেরই পরিচিত মুখ। দরিদ্র হলেও তার সততা ও বিনয়ী আচরণে অনেকের প্রিয়ভাজন তিনি। নিঃসন্তান এই দম্পতির স্বামী-স্ত্রী কেউই এখন উপার্জনক্ষম নন। পরিচিতদের সাহায্য সহযোগীতায় তাদের দিন চলে। রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে উপস্থিত হন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর কর্মকর্তা আহম্মদ সৌরভ। তিনি জানান, এই দরিদ্র দম্পতির জন্য কিছু করা যায় কিনা সেটিই ভাবছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি