৪ মে ২০২৬

দু’টি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দু’টি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত!

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আপেল ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি চন্দ্রখানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিয়াবাড়ী সড়কে দ্রুতগতির দু’টি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের সহকারী আপেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সাদ্দাম হোসেন বলেন, ট্রাক্টরের হেলপারের মস্তিষ্কে রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর দু’টি জব্দ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি