দুটি মনোনয়ন ফরম কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাপ্রেস অনলাইন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ-৩ (টু্ঙ্গিপাড়া-কোটালিপাড়া) ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন তিনি। তবে ওইটি কোন আসন তা জানা যায়নি।
শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরমটি কিনেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিস থেকে এই মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি