৪ মে ২০২৬

দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সানি লিওন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সানি লিওন!

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী সানি লিওন তিন সন্তানকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় নাকি দিন কাটাচ্ছেন। দুই ছেলে ও এক মেয়ে আর স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ছোট্ট সংসার সাবেক এ পর্ণ তারকার। যেখানেই সন্তানদের নিয়ে যান, সেখানেই পাপারাতজিরা তার পিছু নেয়। যা মোটেও পছন্দ করেন না এই বলিউড অভিনেত্রী। আর এ কারণেই ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন সানি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে সানি লিওন জানান, তিন সন্তান নিশা, নোয়া ও এশারকে নিয়ে তিনি যখন বাইরে বের হন, সেই সময় তাদের ওপর বেশি ক্যামেরার ফ্ল্যাশ পড়লে তার বিরক্ত লাগে। ফটোগ্রাফারদের এমন ব্যবহার মাঝে মধ্যে তার অদ্ভুদ বলেও মনে হয়।

কয়েক বছর আগে মহারাষ্ট্রের লাতুর থেকে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। তার এক বছরের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে ডিজনিল্যান্ডেও পাড়ি দেন সানি। যে ছবি সংবাদমাধ্যমের পাতায় উঠে এসেছে একাধিকবার।

নিশার পর সানি লিওন আরো দু’টি সন্তান নোয়া এবং এশাকে দত্তক নেন। নিশা, নোয়া ও এশাকে নিয়ে এখন দিন কাটছে তার। সন্তানদের একটু অসুবিধাও তিনি মেনে নিতে পারেন না। ক্যামেরার ফ্লাশ তারা পছন্দ করে না। এদিকে পাপারাতজিরাও তাদের পিছু ছাড়ে না। তাই পাপারাতজিদের এমন ভাবে তাদের পিছু না নিতে অনুরোধও করেছেন সানি।

এদিকে, টেলিভিশন শো-এর পাশাপাশি পরবর্তী সিনেমার কাজও শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নিজের প্রযোজনা সংস্থার সঙ্গেই পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন বলে জানান সানি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি