১২ মে ২০২৬

“দুঃশাসনে অতিষ্ঠ মানুষ জেগে উঠেছে”

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
“দুঃশাসনে অতিষ্ঠ মানুষ জেগে উঠেছে”
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু, কালীগঞ্জ, মহেশপুর, শৈলকুপা ও কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জ¦ালানী তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার উপজেলা ও পৌর বিএনপির সাংগঠিনিক কমিটি পৃথক ভাবে এ কর্মসূচীর আয়োজন করে। আয়োজিত কর্মসুচিতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেলপাম্পের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জিন্নাতুল হক, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম আননসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার ও আ’লীগ বেসামাল হয়ে পড়েছে। তারা রাতের আঁধারে শুক্রবার যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। দেশের ৮ স্থানে হামলা চালানো হয়েছে। মজিদ বলেন, সাড়ে ১৩ বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এখন তারা জেগে উঠেছে। অন্যান্য বক্তারা, দেশের এই অস্থীতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে নেতৃবৃন্দ বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি