৬ মে ২০২৬

দুর্নীতির অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুর্নীতির অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদকে অনিয়ম ও বিভিন্ন অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার রাতে থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এছাড়া ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে অবহিত করেন তিনি।

এছাড়াও স্থানীয় অনেকেই ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন। ওসির আচরণে এলাকার কেউই সন্তুষ্ট ছিলেন না বলে জানা যায়। ওসির হয়রানির বিষয়ে কেউ মুখ না খুললেও ইউপি সদস্য লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে পুলিশ সুপার ওসির বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতি অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে ওসিকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সেইসাথে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মালিককে ওসির (চলতি) দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অনিয়ম ও বিভিন্ন অভিযোগে আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, পুলিশ সদস্যদের কোনো অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। প্রত্যাহার হওয়া ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি