৫ মে ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে : ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, যত বড় গডফাদার হোক না কেন অপরাধীদের কোনো ছাড়া নেই। খুন, ধর্ষণ, টেন্ডারবাজি এসব দুর্নীতির বিরুদ্ধে সরকার সচেষ্ট আছে। এসব ক্ষেত্রে সরকার নির্বিকার থাকবে না। অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদের খোঁজা হচ্ছে।’

গ্রেফতার জি কে শামীম সরকারের বড় বড় কাজ করছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবন নির্মাণের কাজও তিনি করছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা যদি আগে আপনি (সাংবাদিক) বের করতে পারতেন ভালো হতো না? এটা সরকারই করেছে, সরকারকে দেখিয়ে দেবে সাংবাদিকরা। আমি পত্রিকা পড়ে, মিডিয়ায় রিপোর্ট দেখে কোথায় রাস্তা খারাপ, কোথায় ব্রিজ পড়ো পড়ো অবস্থা- এ বিষয়গুলো তো সাংবাদিকরাই আমাদের দেখান। কাজেই বিষয়টা আপনাদের অগোচরেই রয়ে গেছে।’

শামীম কাজ পেতে বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়টি তদন্ত করবেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা একটু বের করুন কাদের কাদের ঘুষ দিয়েছে। কেউ বসে নেই। একটু পর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার সঙ্গেও আমার কথা হবে, কেউ বসে নেই। সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধেই নেমেছি, এখানে কোনো প্রকার আপস নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি, বেটার লেট দেন নেভার। আমরা তো কাজটা করছি, সরকারের এক বছরও এখনো যায়নি। নট দ্যাট আমরা ইলেকশনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো নিচ্ছি ভোটের জন্য। আমি বলছি, আমরা মিন করছি, যা করছি।’

জেলা পর্যায়েও কি অভিযান চলবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অলরেডি চলছে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি