৬ মে ২০২৬

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ এএম
দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

 


বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।


তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না। শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো, আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না... আমি প্রতিমন্ত্রী (ববি হাজ্জাজ) এবং শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করবে না। কোন রাজনীতিকরণ হবে না

শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি