৫ মে ২০২৬

দুর্নীতি আর অপশাসনের প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে : জোনায়েদ সাকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুর্নীতি আর অপশাসনের প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে : জোনায়েদ সাকি

বাংলাপ্রেস ডেস্ক : মানুষ এখন কথা বলতেও ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, প্রতিবাদ করলেই গুলি করা হবে, গুম-খুনের শিকার হতে হবে, এ আতঙ্কে চোখের সামনে ঘটা দুর্নীতি আর অপশাসনের প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে। আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ঢাকা-১২ সংসদীয় আসনের ২৭নং ওয়ার্ডের শেরেবাংলা এলাকার বিভিন্ন অঞ্চলে ‘কোদাল প্রতীকের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি’ নির্বাচনী গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, বেলায়েত হোসেন, ইমরাদ জুলকারনাইন, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

গণসংযোগে জোনায়েদ সাকি আরও বলেন, মানুষের প্রতিবাদহীনতার সুযোগে শেয়ারবাজার লুট, ব্যাংক লুট, দখল আর উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে চারদিকে। ৩০ তারিখের নির্বাচনে এসবের জবাব দিতে মানুষ অপেক্ষা করছে। আর আওয়ামী লীগ তা জানে বলেই একদিকে প্রার্থীদের ওপর হামলার হচ্ছে, অপরদিকে নিরাপত্তাহীনতার কারণে অনেক প্রার্থী প্রচারণায় নামতে পারছেন না। তবে নির্বাচন কমিশন এগুলো দেখেও না দেখার ভান করছেন। তাই ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে এসব কিছুর জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি