৪ মে ২০২৬

দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে পুলিশ সুপার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে পুলিশ সুপার

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম সদর হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)। এসময় পুলিশ সুপার বলেন, জেলার কোথাও কোন ট্রাক, ট্রাক্টর ও খোলা পরিবহন মুলত যাত্রীপরিবহন যোগ্য পরিবহন ছাড়া যাত্রী নিয়ে চলাফেরা না করার আহবান জানান। স্কুল, মাদ্রাসা ও কলেজ ছাত্রছাত্রীদের কোন অবস্থাতেই পিক আপ ভ্যান বা ট্রাকে নিয়ে কোন কাজে কিংবা আনন্দ মিছিল থেকে বিরত থাকার আহবান জানান। আইন মেনে চলার আহবান জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, রাস্তায় যে কোন কারনেই সাহায্য কালেকশনের নামে ছাত্রদের ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। ছাত্রদের আহত অবস্থায় এভাবে হাসপাতালে পড়ে থাকতে আমরা আর দেখতে চাইনা। তাই সবাইকে সচেতন হতে হবে। সড়ক পরিবহন আইন প্রয়োগে ট্রাফিক পুলিশ ও জেলার সকল থানা, পুলিশ চেকপোস্ট গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বীরপ্রতীক তারামন বিবি বাইপাস চৌরাস্তায় ট্রাক ও ব্যাটারীচালিত অটোরিক্সার মুখোমূখী সংঘর্ষে আলিম (৩০) ও যোবায়ের (২৫) নামে দুজন মাদ্রাসা শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১৯ জন। আশংকাজনক ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন। আহত মাদ্রাসা শিক্ষার্থী ফেরদৌস, লিটন ও জাহেদ আলী জানান, আগামি ১৯-২১ ডিসেম্বর কুড়িগ্রাম শহরে অবস্থিত চরমোনাই ফজলুল হক মাদ্রাসায় ইজতেমা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ১৭/১৮ জন শিক্ষার্থী বাঁশ সংগ্রহের উদ্যোশ্যে ট্রাকে করে উলিপুরে যাচ্ছিল।

পথিমধ্যে বীরপ্রতীক তারামন বিবি বাইপাস চৌরাস্তায় অটোরিক্সার সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। অপরদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে আহত ও নিহতের ঘটনা ঘটে। নিহতরা মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। নিহতদের মধ্যে আলিম কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আজম আলীর পূত্র এবং যোবায়ের হোসেন একই উপজেলার টগরাইহাট এলাকার প্রতাপ গ্রামের আমিনুল ইসলামের পূত্র।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি