৬ মে ২০২৬

দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারে: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারে: তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার ব্যবস্থা আর যেন ফিরে না আসে সে জন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে, যেখানে একজন পরপর দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী হতে না পারে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ‘৩১-দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। দেশে পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে নিশ্চিয়তা দেওয়া হবে। গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য যেন কাউকে হেনস্তা না করা হয়, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হবে। তবে দেশ গঠনে সবার অংশগ্রহণ ও ভূমিকা জরুরি। ক্ষমতার পরিবর্তন মানে একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তিনি বলেন, বিএনপির এই ৩১ দফা একদিন হবে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। রাজনীতির মূল উদ্দেশ্য যেন ক্ষমতা না হয়। হবে উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি